ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে মীম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম ওই গ্রামের কবির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে একটি ভ্যান যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটি ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, ভ্যানের নিচে চাপা পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

