Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে নিজ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
মে ২৯, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

যশোরের মনিরামপুরে ঋণ ও পারিবারিক চাপের মুখে হালিম শেখ (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) গভীর রাতে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত হালিম শেখ পৌরসভার মোহনপুর এলাকার মৃত শের আলি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুদি ও নির্মাণসামগ্রীর ব্যবসা করতেন হালিম শেখ। সম্প্রতি ব্যবসায় মন্দা ও বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে তার ছেলে দোকানে গিয়ে ভেতরে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাইদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।