Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

খুলনা প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার দৌলতপুর খেয়াঘাটে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সরেজমিনে টোল আদায়ের বিষয়টি যাচাই করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন খুলনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।

তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত অর্থ আদায় সহ্য করা হবে না।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের তদারকি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।