Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় ঘের-সংক্রান্ত বিরোধের জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মাঝিয়াড়া গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট জাতীয় বিষাক্ত পদার্থ প্রয়োগ করে ঘেরের মাছ নিধন করেছে। শনিবার (৩০ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘেরের পানিতে বিভিন্ন প্রজাতির শত শত মাছ মরে ভেসে উঠেছে।

ঘের মালিক কামরুল ইসলাম গাজী জানান, মাঝিয়াড়া বিলে ৬০ বিঘা আয়তনের একটি মৎস্য ঘের তিনি ছয় বছরের চুক্তিতে জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করছেন। গত দুই বছর ধরে সেখানে মাছ চাষ করে আসছেন।

তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে স্থানীয় ইদ্রিস মোড়ল, মহাসীন শেখ ও সুমন শেখ তার ঘেরের বেড়িবাঁধ কেটে দেয়। পরে তারা ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সমুদয় মাছ মেরে ফেলে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় তিনি তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।