শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে বড়বাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষক ও বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দবির খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসরাফিল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লাভলু শেখ, দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন, সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিরাজ শেখ, ছাত্রদল নেতা মেহেদি হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে বড়বাড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট উপলক্ষে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের মাঝে বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম শেখের সৌজন্যে জার্সি বিতরণ করা হয়।
খেলার সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন অরিফুজ্জামান প্লাবন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।ছবির ক্যাপশন: চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বড়বাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছে।

