Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শিক্ষাবিদ শা. ম. আনয়ারুজ্জামান স্মরণে নাগরিক শোকসভা

নড়াইল প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শা. ম. আনয়ারুজ্জামানের স্মরণে নড়াইলের লোহাগড়ায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) সকাল ১১টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ শোকসভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সভায় আরও বক্তব্য দেন প্রয়াত অধ্যক্ষের জ্যেষ্ঠ কন্যা নাসরিন জামান, নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, চিকিৎসক শাহ ফজল এলাহী, বিএনপি নেতা ও প্রবীণ সাংবাদিক আকরামুজ্জামান মিলু, জেলা নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শা. ম. আনয়ারুজ্জামান ছিলেন একজন আলোকিত ও দূরদর্শী শিক্ষাবিদ। লোহাগড়ায় শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসারে তাঁর নিরলস ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শোকসভা শেষে প্রয়াত এই শিক্ষাবিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।