Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শোক দিবসে দলীয় কর্মসূচি উপেক্ষা, জয়পুরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও অসাংগঠনিক আচরণের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান-এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয় কর্মসূচি পালিত হয়। তবে সোনামুখী ইউনিয়ন বিএনপির এই দুই শীর্ষ নেতা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকের এই দিনে দলীয় কর্মসূচি উপেক্ষা করে তারা জেলা বিএনপির শীর্ষ নেতা ও স্থানীয় সাবেক সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ-উৎসবের আয়োজন করেন। এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী।

এ কারণে ৩০ মে সংঘটিত ওই ঘটনার প্রেক্ষিতে মাহবুব আলম মিঠু ও মাহবুব আলম মেম্বারকে সোনামুখী ইউনিয়ন বিএনপির পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভবিষ্যতেও যেকোনো ধরনের অসাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।