Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ১, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার (১ জুন) র‌্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জাহিদুল ইসলাম, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. বিনয় কৃষ্ণ মণ্ডল, নড়াইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু এবং ভেটেরিনারি সার্জন ডা. তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দুগ্ধ শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সাফল্যের প্রশংসা করে তাদের জন্য আরও বেশি কারিগরি সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক খামারি অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।