আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শন করেছেন।
সোমবার (১ জুন) তিনি সফরসঙ্গীদের নিয়ে মন্দিরটি পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য রবিউল বাশার ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
মন্দির কমিটির সদস্যরা নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শনে আসার জন্য সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

