Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনির ঈদ আনন্দ মেলায় আসছেন হিরো আলম ও আঁখি মনি

Link Copied!

মো.মিজানুর রহমান, কালকিনি প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আয়োজন করা হয়েছে জমকালো ‘ঈদ আনন্দ মেলা’। আর এ মেলার অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) এবং জনপ্রিয় পারফর্মার আঁখি মনি।

কালকিনি পৌরসভার ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে অনুষ্ঠিতব্য এ মেলাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মেলা প্রাঙ্গণ সাজানোর কাজও চলছে পুরোদমে।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন এবং তারকাদের পরিবেশনা রাখা হয়েছে। এরই অংশ হিসেবে মঞ্চ মাতাতে আসছেন হিরো আলম ও আঁখি মনি।

মেলায় অংশগ্রহণ নিয়ে এক বার্তায় হিরো আলম কালকিনিসহ আশপাশের এলাকার দর্শকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দর্শকদের জন্য বিশেষ চমক ও বিনোদনমূলক পরিবেশনা প্রস্তুত করা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, তারকাদের উপস্থিতিতে ঈদ আনন্দ মেলা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে এবং ঈদের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।