নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার একটি বিষয়ের তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। পরিবর্তিত এ তারিখ ২১১৫২১ ও ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
এতে আরও বলা হয়, পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি এবং অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd-এ পাওয়া যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

