Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং সেবার উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সেবার উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় পূবালী ব্যাংক তালা উপশাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা ভদ্র সুপার মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে গ্রাহকদের অংশগ্রহণে ক্যাশলেস সেবার গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি পাটকেলঘাটা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান।

অনুষ্ঠানে অতিথি ও গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাংবাদিক আকবর হোসেন, কামরুজ্জামান মিঠু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।

স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক তালা উপশাখার অফিসার (এডিসি) মো. আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার তপন গায়েন, সিনিয়র অফিসার রেজানুল ইসলাম, সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ রুবেল পারভেজ, ডেপুটি জুনিয়র অফিসার মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করে তুলবে। ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।