স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজমল খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলাদাহ-বাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজমল খান ওই গ্রামের মৃত খান ইলিয়াচুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকপুর গ্রামের হেলাল উদ্দিনের একটি পতিত জমিতে আজমল খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিতলমারী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

