Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

Link Copied!

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো- আমিনুর রহমানের দুই বছরের কন্যা রাইসা এবং তার আপন ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছরের কন্যা রাফিয়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ডা. সাকিব কাওসার বলেন, “শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।”

একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুকন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।