Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে বাংলাদেশ স্কাউটসের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা আধুনিক মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা সভাপতি রওশনা জাহান।

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল আকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহ-সভাপতি আঞ্জমানারা বিথি, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন শেখ, চরবামুন্দী ইয়াসিন দাখিল মাদরাসার সুপার মাওলানা আলীমুজ্জামান, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মামুন, জেলা কাব লিডার শেখর বাইন এবং গাজনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও স্কাউট লিডার উৎপল ভৌমিক।

সভা পরিচালনা করেন দীঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউট লিডার টারজান মিয়া।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গ্রুপ সভাপতি, ইউনিট লিডার ও স্কাউটসের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।