Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘Ensuring Safety and Well-being for Brothel-Based Sex Workers’ Children and Mothers in Bangladesh (Projonmo Sopan)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় গোয়ালন্দ উপজেলা সম্মেলন কক্ষে যৌনকর্মীদের কল্যাণে কাজ করা সংগঠন শাপলা মহিলা সংস্থা এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। সভাপতিত্ব করেন শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী।

স্বাগত বক্তব্যে শ্যামল প্রকাশ অধিকারী বলেন, প্রকল্পটির মাধ্যমে দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগ সৃষ্টি, শিক্ষা ও শিশু বিকাশ নিশ্চিত করা এবং সামাজিক অন্তর্ভুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হবে।

তিনি আরও জানান, পাচারের শিকার অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুদের উদ্ধার এবং প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগও এ প্রকল্পের আওতায় থাকবে। শাপলা মহিলা সংস্থার নিজস্ব একটি সেফ হোম রয়েছে, যেখানে একসঙ্গে ১০০ জন শিশুকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা রয়েছে। এক বছর মেয়াদি পাইলট প্রকল্প হিসেবে এটি দৌলতদিয়ায় বাস্তবায়িত হবে।

প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, “শাপলা মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও তাদের সন্তানদের নিয়ে কাজ করছে। নতুন এই প্রকল্প পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং গোয়ালন্দ ঘাট থানার প্রতিনিধি মো. নাসির উদ্দিন।

সভা পরিচালনা করেন প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টিং অফিসার মো. খোরশেদ আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।