Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২১, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে এক অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা মূল্যের জমি জবরদখল এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত বলে দাবি করা একটি পরিবার।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আগে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন গোসাত্রা গ্রামের বাসিন্দা আফজাল হোসেন।

তিনি দাবি করেন, প্রায় ৪৩ বছর আগে চান্দরা মৌজায় জমি ক্রয় করে সেখানে মার্কেট নির্মাণসহ দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। কিন্তু পাশের গ্রামের বাসিন্দা অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন ভিন্ন দাগের জমি সরকারের কাছ থেকে লিজ নেওয়ার পর তাদের মালিকানাধীন জমি ও মার্কেট জবরদখল করেছেন।

আফজাল হোসেন আরও অভিযোগ করেন, বিষয়টির প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে গুম, হত্যা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে পরিবারের চার মেয়েকে স্কুল-কলেজেও পাঠাতে পারছেন না। তিনি নিজের ও পরিবারের জানমাল এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আফজাল হোসেনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন। তিনি বলেন, “আমি কোনো জমি অবৈধভাবে দখল করিনি। সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে জমির রক্ষণাবেক্ষণ করছি। সরকার আমাকে যথাযথভাবে লিজ বুঝিয়ে দিয়েছে। কাউকে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও সঠিক নয়।”

উল্লেখ্য, জমি দখল ও হুমকির অভিযোগের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য পাওয়া গেছে। অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।