Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূ হত্যার বিচার দাবিতে নলছিটিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বরিশাল নগরীতে গৃহবধূ শিরিন আক্তার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়, শিরিনের বাবার বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিরিনের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কলি আক্তার বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শিরিনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন। তাদের দাবি, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, “আমার মেয়ের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মা নাজমিন বেগম বলেন, “আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। যারা আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।”

ভাই জাহিদুল ইসলাম বলেন, “মৃত্যুর আগে শিরিন আমাকে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিল। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাই।”

উল্লেখ্য, গত ৭ জুলাই বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা শাহ আলম মোল্লা বাদী হয়ে শিরিনের স্বামী এনামুল হক শাহিন, স্বামীর বোন খাদিজা এবং নানী ফিরোজা বেগমকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।