Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৪ জুলাই থেকে শুরু হচ্ছে বাউবির এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছেন ৪৭ হাজারের বেশি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুলাই ২২, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই থেকে দেশব্যাপী একযোগে শুরু হবে।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশের ২১৬টি সরকারি ও বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ২৭ হাজার ৭৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ২৩৮ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের মতো এবারও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও তদারকি করবে।

এদিকে, গত ১৭ জুলাই স্থগিত হওয়া বাংলা প্রথম পত্র (HSC 1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851) পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।