চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং চারঘাট উপজেলা শাখার উপদেষ্টা সদস্য সালাউদ্দিন মানিক।
এর আগে একটি র্যালি চারঘাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ ট্রেডের সভাপতি মো. আতাউর রহমান, রিকশা-ভ্যান ট্রেডের সভাপতি মো. আব্দুল সালাম, ফার্নিচার ট্রেডের সভাপতি মো. জমশেদ আলীসহ বিভিন্ন ট্রেড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংগঠনের নেতাকর্মীরা।

