Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ‘সংঘবদ্ধ চক্রের অপতৎপরতার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সকালে নেতাকর্মীরা ‘চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না’ এবং ‘ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না’সহ বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সহযোগিতায় মহম্মদপুরে উন্নয়ন ও সরকারি বরাদ্দ অতীতের তুলনায় বেড়েছে। স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের কাছে সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রসঙ্গে বক্তারা বলেন, প্রায় ৯০০ পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলে দাবি করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়ায় একটি মহল প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাড. খান রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অ্যাড. মো. মনিরুল ইসলাম মুকুল, অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, অ্যাড. আহসান হাবিব খাঁন সোহেল, মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, মো. শরিফুল ইসলাম টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।