Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বুধবার (১২ আগস্ট) সফরকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন এবং সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন।

দুপুর ১২টার দিকে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুর ২টার দিকে তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বিকেল ৩টার দিকে সংসদ সদস্য সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। সেখানে অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

বিকেল ৪টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের চলমান উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় তিনি সড়কের উন্নয়নকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে জনসাধারণের দুর্ভোগ কমাতে কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান।

দিনের শেষ পর্যায়ে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর একটি সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।