Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুপুর আক্তার (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গ্রেপ্তার নুপুর আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের সজিবের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নওগাঁ সদর থানা পুলিশের একটি দল নওগাঁ পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নুপুর আক্তারের কাছ থেকে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় নুপুর আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।