Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ত্রাণ বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগীদের মাঝে অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি ঐচ্ছিক তহবিলের অর্থ থেকে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহায়তার জন্য উপকারভোগীদের হাতে অনুদান ও ত্রাণসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোরতুজা, যুবদল নেতা মাহাবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।