Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে আবারও চুরি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সিনিয়র সহকারী জজ আদালতে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার আদালতের এসির তামার তার ও যন্ত্রাংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এর আগে একই আদালতে এসির বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের সিসি ক্যামেরা, অডিটোরিয়ামের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক চুরির ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা দপ্তর ত্যাগ করেন। বুধবার সকালে অফিসে এসে এসি চালু করতে গেলে বাইরে থাকা এসির তামার তারগুলো কাটা অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

আদালতের পেশকার মাসুদ রানা বলেন, সকালে অফিসে এসে এসি চালু করতে গিয়ে দেখেন, বাইরে থাকা এসির সব তামার তার চুরি হয়ে গেছে। এর আগেও আদালতের এসির যন্ত্রাংশ চুরি হয়েছিল।

তিনি বলেন, একটি বিচার বিভাগীয় দপ্তরের ভেতরে বারবার এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কৃষি অফিসেও পরপর দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটে। কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে অফিসের একটি সিসি ক্যামেরা চুরি হয়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে নতুন ক্যামেরা স্থাপন করা হলেও সেটিও প্রায় এক সপ্তাহ আগে চুরি হয়ে যায়।

এছাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষের বৈদ্যুতিক তার চুরি এবং পরিষদ চত্বরে থাকা পরিত্যক্ত ভবনের জানালা, দরজা ও লোহার গ্রিল চুরির অভিযোগও রয়েছে।

দৌলতপুর উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত বারের সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেন, আদালতে এ নিয়ে দুইবার এসির যন্ত্রাংশ ও তার চুরি হয়েছে। একটি বিচার বিভাগীয় দপ্তরে বারবার এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছে। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং থানায় মামলাও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আনসার ও চৌকিদাররা দায়িত্ব পালন করার পরও যদি উপজেলা পরিষদ চত্বরে বারবার চুরি হয়, তাহলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরের নিরাপত্তা জোরদারের দাবি জানান অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতের এসির তামার তার চুরির বিষয়টি তিনি শুনেছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, এর আগেও আদালতের এসির যন্ত্রাংশ চুরির ঘটনায় মামলা হয়েছিল। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা পরিষদ চত্বরে একের পর এক চুরির ঘটনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।