Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পুশইন, মাদক ও চোরাচালান ঠেকাতে নতুন বিওপি উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া এলাকায় মাধুপাড়া বিওপির পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় নজরদারি জোরদার এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। বিওপিটি চালুর ফলে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়বে। পাশাপাশি পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্তে কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

তিনি আরও বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী প্রায় ২২ কিলোমিটার সীমান্তের মধ্যে এই নতুন বিওপি স্থাপন করা হয়েছে। নতুন বিওপি সব ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে।

নতুন বিওপিতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন এবং বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠান শেষে সীমান্ত সুরক্ষা, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।