হাসান শাহারিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ‘ক্যাশলেস নজিপুর’ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি নজিপুর উপ-শাখার আয়োজনে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নজিপুর উপ-শাখার সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি নজিপুর উপ-শাখার শাখা ব্যবস্থাপক মো. ফাহিম বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া অঞ্চলের এডিসি মো. দুলাল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. হুমায়ন কবির তালুকদার, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ‘ক্যাশলেস নজিপুর’ গড়ার উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি ক্যাশলেস অর্থনীতির বিভিন্ন সুবিধা এবং এ বিষয়ে পূবালী ব্যাংকের নেওয়া বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে ক্যাশলেস লেনদেন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পূবালী ব্যাংকের পক্ষ থেকে একটি বিশেষ লিফলেট বিতরণ করা হয়।

