Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আপন মেয়েকে ধর্ষণচেষ্টার মামলায় বাবা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আপন মেয়েকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আবুল মঞ্জুর মিঠুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী ওই মেয়ে এবারে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান মিঠু। ঘটনাটি পরিবার ও প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পর অভিযুক্তের মা আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত মিঠুকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার উপপরিদর্শক বজেন্দ্রনাথ ঘটনার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।