Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাই মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নওগাঁ জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে আত্রাই মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় জেলার প্রতিটি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের দুটি করে চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ধর্মীয় উপাসনালয়গুলোর পবিত্র পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুক্রবার নওগাঁ জেলার প্রতিটি মসজিদে একযোগে গাছের চারা রোপণ করা হয়েছে। এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষও নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় বেশি করে গাছ লাগাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।