Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ৩১, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা পর্যায়ে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।

সোমবার (৩১ আগস্ট) নেত্রকোনা সরকারি কলেজে আয়োজিত প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ের এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যুক্তিবোধ ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা পর্যায়ের প্রতিযোগিতাকে ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিটি আয়োজন প্রাণবন্ত হয়ে উঠছে।

জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্তের কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রও তৈরি হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।