Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় নানা আয়োজনে পালিত হলো জন্মাষ্টমী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনার মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিকেল ৫টার দিকে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বড়বাজার সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শিশুদের অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের সাজে অংশ নেয়। কেউ কেউ আবার শ্রীকৃষ্ণের মামা কংসের সাজে উপস্থিত হয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীরা বলেন, অধর্ম ও অন্যায় দমন এবং ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর আবির্ভাবের স্মরণে প্রতিবছর জন্মাষ্টমী উদযাপন করা হয়। বর্তমান সমাজে অন্যায়-অত্যাচার দূর হয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক—এটাই এ দিনের প্রার্থনা।

এদিকে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

দৌলতপুর উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রাটি দৌলতপুর থানা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, আল্লারদর্গা সার্বজনীন শ্রী শ্রী শিব দুর্গা মন্দির কমিটির সভাপতি অমিত কুমার সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা।

শোভাযাত্রা শেষে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।