Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে ৩ হাজার তালগাছের চারা রোপণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষকদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে তালগাছের গুরুত্ব অপরিসীম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পতিসরের দিকে যাওয়া এই সড়কটিকে মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “গাছ প্রকৃতির প্রাণ। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামীতে এলাকার প্রতিটি সড়কের দুই পাশে পরিবেশবান্ধব গাছ লাগানোর ধারা অব্যাহত রাখা হবে।”

কর্মসূচির আওতায় পতিসর থেকে নওদোলী পর্যন্ত সড়কের দুই পাশে মোট ৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।