Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ চা দোকানদার গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রাসেল (২৭) নামে এক চা দোকানদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন চন্দ্র হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মুরাদিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে রাসেলের নিজস্ব চায়ের দোকানে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে উদ্ধার করা গাঁজা জব্দ করে রাসেলকে দুমকি থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।