Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠি(কাঠালিয়া)প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি(কাঠালিয়া)প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাস্টার মো. মুজিবুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।

প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, সাংবাদিক খাইরুল আমিন ছগির, মো. মহাসিন খান, কাঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুম খান আসাদ, সাধারণ সম্পাদক মো. আজিম সিকদারসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘ ৩৯ বছর ধরে কাঠালিয়া প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।