Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

পিরোজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের পরিচালনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন পিরোজপুরের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল হক বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”

ক্যাম্পে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।