Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী প্রেসক্লাবের প্রচার সম্পাদকের বাবার ইন্তেকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সংবাদের গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ আলী বাবুর বাবা এবং টরকী বন্দরের প্রবীণ ওষুধ ব্যবসায়ী আবদুল্লাহে বাকী ওরফে সিকদার আবুল হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টরকী বন্দর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল্লাহে বাকী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মরহুমের প্রথম জানাজা আগামীকাল সোমবার সকাল ৮টায় টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৯টায় তাঁর নিজ গ্রাম কটকস্থল চারঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এদিকে সাংবাদিক মোহাম্মদ আলী বাবুর বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।