Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পর্যায়ের পরীক্ষায় কৃতিত্ব, শৈলকুপায় ৪৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শৈলকুপায় আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। একই সঙ্গে পরিবেশের প্রতি সচেতনতা বাড়াতে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গাউন পরিয়ে সমাবর্তনের সাজে সাজানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক গোলাম মওলা, মেজর মোসলেম উদ্দিন শিকদার (অব.), বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক গোলাম মাওলা চঞ্চল, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, শৈলকুপা উপজেলা শাখার সভাপতি জামির হোসেন, শৈলকুপা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বাগচি, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা সহকারী প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষক আব্দুল আজিজ এবং শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. কোবাদ আলী।

বক্তারা বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এ ধরনের সংবর্ধনা ও সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে।

তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।