Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, অপসারণের দাবি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি করেছেন সাংবাদিকরা। এ সময় তাঁর দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ ফয়সল, সেলিম হায়দার, আকবর হোসেন, কামরুজ্জামান মিঠু, শামীম খান, কুদ্দুস পাড়, জোহর হাসান সাগর, শফিকুল ইসলাম, এম এম জামান মনি, শাহিন আলম, আজমল হোসেন জুয়েল, শেখ ইমরান, তরিকুল ইসলাম, আতাউর রহমান, মোখলেছুর রহমান, মোতাহিরুল মাহিন, মীর মিল্টন, গোলাম রব্বানী, ফারুক সাগর, জয়দেব চক্রবর্তী, শিরিনা আক্তার, সেকেন্দার আবুজাফর বাবু, রফিকুল ইসলাম নয়ন, আরিফ বিল্লাহ, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ ও জমিরউদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির পক্ষ থেকে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য পেশাগত মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

তাঁরা আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেশাদার ও যথাযথ উপায়ে বক্তব্য দিতে পারেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কর্মসূচিতে বক্তারা ডা. মিজানুর রহমানের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত অপসারণ দাবি করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডা. মিজানুর রহমান এর আগে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন বলে সংশ্লিষ্ট দপ্তরাদেশে উল্লেখ রয়েছে। দপ্তরাদেশ নম্বর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।