Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বাণীর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

‘বৈষম্যের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ বাণীর বিশেষ প্রতিনিধি ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা ও শামছুল হক খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সহসভাপতি রিপন বিশ্বাস, এইচ এম মাসুম, সাইফুল মৃধা, আকাশ মাহামুদ, জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক বিকাশ রায়, সদস্য মানিক হাওলাদার, সাজ্জাদ হোসেন, আসরাফ হোসেন রাসেল, মলয় ঘটক, কিশোর মজুমদার ও তাসদিত হোসেন সাজিদ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় বর্ষপূর্তিতে পত্রিকাটির সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। ‘বৈষম্যের বিরুদ্ধে’ স্লোগানকে ধারণ করে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, একটি পত্রিকা শুধু সংবাদ পরিবেশন করে না, বরং সমাজের দর্পণ হিসেবেও কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরতে এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।