আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে স্বাস্থ্যসেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দাতা সংস্থা কনসার্নের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে এনএসএস।
সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, আমতলী হাসপাতালের আরএমও আবদুল্লাহ আল যুবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ সেলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না ও সাংবাদিক জাকির হোসেন।
সভায় প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা।
এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

