Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ফাহমিদা ইলিয়াস নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাহমিদা ইলিয়াস উপজেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস শরীফের স্ত্রী। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা এলাকায় কবির বখতিয়ারের বাড়ির সামনে পাকা সড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ৭ নভেম্বর আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলার পলাতক আসামি হিসেবে ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।