দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত বিশেষ অভিযানে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার (১৩ মার্চ) দুপুর দুই টা থেকে তিন টা পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মান, সঠিক ওজন দেয়া, অতিরিক্ত মূল্যে নেয়া, পণ্যের মেয়াদোত্তীর্ণ কিনা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয় নিরীক্ষণ করে মেসার্স ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা ও ক্যাফে সুপার ষ্টার চাইনিজকে ৬হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালীর জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিম। এসময় সেনেটারি ইন্সপেক্টর রথীন্দ্র চন্দ্র মালাকার ও থানা পুলিশ অভিযানে অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

