Nabadhara
ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার বাজারে নেই তেল, চলে যাচ্ছে পার্শ্ববর্তী বাগেরহাট ও নড়াইলের বাজারে

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
মে ৮, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বিভিন্ন কোম্পানির ডিলারদের কাছে আসা ভোজ্য বোতলজাত সয়াবিন তেল চলে যাচ্ছে পার্শ্ববর্তী বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন বাজারে। এসব তেল বাগেরহাটের চিতলমারী মোল্লারহাট ও নড়াইল জেলার কালিয়ার বাজারে চলে যাচ্ছে।
টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে গিয়ে দেখা যায়, বসুন্ধরা গ্রুপের তেলের ডিলার নুপুর এন্টারপ্রাইজের তেল চলে যাচ্ছে পার্শ্ববর্তী এসব জেলায়। কিন্তু, পাটগাতি বাজারে কোন দোকানে বসুন্ধরা তেল পাওয়া গেল না।
 পাটগাতি বাজারের ক্রেতা আনিসুর রহমান বলেন, বাজারের কোন দোকানে তেল পাওয়া যাচ্ছে না। এসব তেল বেশি দামে অন্য জেলায় বিক্রি করছে ডিলার। তেল নিতে হলে অন্য সামগ্রী আটা ময়দা কিনতে হচ্ছে এটাও দুঃখজনক।
 নুপুর এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বৈদ্যনাথ সাহা বলেন, পাটগাতী বাজারের ব্যবসায়ীরা তেল নিয়ে ঠিকমতো টাকা পরিশোধ না করায় পার্শ্ববর্তী জেলার বাজারে আমি তেল বিক্রি করছি।
 পাটগাতি বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান নবধারা কে বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখব। এমন ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।