Nabadhara
ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরি! গ্রামে আতঙ্ক

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা, অটোভ্যান, মোবাইল ফোন ও টর্চ লাইট চুরি করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঐখোলা গ্রামে ৪টি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে ওই গ্রামের মো. সেন্টু শেখ, জুয়েল মোল্যা, রফ শেখ ও মুকুল ফকির ঘুমিয়েছিল। চোরেরা মাটির ঘরে সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় চোর চক্রটি নগদ ৫০ হাজার টাকা, ১টি অটোভ্যান, ১টি মোবাইল ফোন ও ২টি টর্চ লাইট নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বুধবার (১৯ অক্টোবর) ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির ঘটনা জানতে ও বুঝতে পারেন। পরে তারা কান্নায় ভেঙে পড়েন।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, চোরেরা ৪টি বাড়িতে সিঁধ কাটে। এর মধ্যে ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।