Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা ঈদ উপহার সামগ্রী বিতরণ

তুহিন আলম,শার্শা (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শায় গরীব, অসহায় ও দুস্থ‍্য ১৮০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার(২০ এপ্রিল) সকালে উপজেলার নিশ্চিন্তপুর পাঠাগার প্রাঙ্গনে আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা ও আয়নাল স্টোরের যৌথ উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থার সংস্থার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফয়সাল কাদের, শাহিনুর রহমান ও মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, আবু সাঈদ, আব্দুল হালিম খান, ইসমাইল হোসেন, আল আমিন, সবুজ হোসেন, বিল্লাল, রবি, হাদিউজ্জামান ও আয়নাল স্টোরের প্রোপাইটর আয়নাল হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসময় নিশ্চিন্তপুর, গাতিপাড়া, পাড়িয়ার ঘোপ ও শিয়ালঘোনা গ্রামের হতদরিদ্র ১শ’ ৮০ পরিবারের নারী পুরুষের মাঝে প্রতিবছরের ন‍্যায় এই ঈদ উপহার সামগ্রী  বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।