Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চোরাই মালসহ চোর আটক

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে যশোরের একটি আবাসিক হোটেল থেকে জীবন শেখ (২৩) নামে এক চোর কে আটক করেছে। সে নড়াইল সদর উপজেলার আলাদাতপুর গ্রামের ফজলু রহমানের ছেলে। বাড়ি নড়াইল সদরে হলেও স্থায়ীভাবে কোথাও বসবাস করেন না। আবাসিক হোটেলে ভাড়া থেকে বিভিন্ন দোকান টার্গেট করে চুরি করে এই যুবক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৭এপ্রিল)রাতে পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। এসময় চোরাই ৪টি ফোন জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির নামে নড়াইল সদর ও যশোর কোতোয়ালী থানায় একাধিক চুরির মামলা রয়েছে। শরিফুল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।