Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

তুহিন আলম,শার্শা (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শা উপজেলার ডিহিতে মাইক্রোবাসের ধাক্কায় মেহেদী হাসান (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার সময় বাউন্ডারি বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার গোপীনাথপুর গ্রামের মিলন হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেদী হাসান বিকালে বাইসাইকেল যোগে বাউন্ডারি নানা বাড়ি থেকে বাড়িতে ফিরছিলো। এসময় বাউন্ডারি বাজার সংলগ্ন বটতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ঢাকা মেট্রো চ ৫১-৮৬৩৪ নাম্বারের মাইক্রো গাড়ি তাকে ধাক্কা দেয়।

এসময় মেহেদী হাসান মাটিতে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, ছেলেটিকে আমি চিনি। সে পাকশিয়া বাজারের একটি হোটেলে কাজ করতো। সে নানা বাড়ি থেকে পাকশিয়া বাজারের উদ্দেশ্যে আসছিলো। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।