Nabadhara
ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা এনপিপির কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ২৯, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক,ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সংবিধানের অধীনে নির্বাচন হবে, এটা ভুলে যান। সংবিধান তো আপনারা গিলে খেয়ে ফেলেছেন। এখন দেশে কোনো সংবিধান আছে? নির্বাচন কমিশন আছে? আপনারা দেশের মানুষের ভোটাধিকার আবার চুরি করবেন, এটা তো হবে না।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নড়াইল জেলা এনপিপির কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন । নড়াইল পুরাতন ফেরীঘাট এলাকায় একটি হোটেলে নড়াইল জেলা এনপিপির সভাপতি বেলাল আহম্মদের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা এনপিপির উপদেষ্ঠা কমিটির সদস্য শরীফ মনির হোসেন, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি আছাদুজ্জামান আসাদ, নড়াইল জেলা এনপিপির সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন খান, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সস্পাদক বদিয়ার রহমান বদি প্রমুখ ।

এসময় নড়াইল ও লোহাগড়া এনপিপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।