Nabadhara
ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিএনপির ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি

Link Copied!

বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে কোন প্রভাব পড়েনি চিতলমারীতে রবিবার ( ২৯ অক্টোবর) সকাল সন্ধ্যা হরতালে এ পর্যন্ত উপজেলার কোথাও  কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিরুত্তাপ হরতালে প্রতিদিনের মতোই উপজেলা সদরসহ সকল ইউনিয়নে চলছে রিকশা, ভ্যান,মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটো। খোলা রয়েছে ব্যাংক, বীমা, দোকান পাট, অফিস- আদালত,শিক্ষা প্রতিষ্ঠান ।চিতলমারী থেকে দুরপাল্লার পরিবহন ছেড়ে গেছে সকাল থেকেই। সকাল থেকেই চিতলমারী খুলনা বাস চলাচল ছিলো স্বাভাবিক।

নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্কবস্থায় দেখা গেছে কোথাও হরতালের সমর্থনে জামায়াত বিএনপির কোন পিকেটিং করতে দেখা যায়নি।তবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিকেলে উপজেলা সদরে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করতে দেখা গেছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ,এইচ, এম, কামরুজ্জামান খান নবধারা কে বলেন, হরতালে যে কোন সহিংসতা এড়াতে সতর্কবস্থায় রয়েছে আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।