Nabadhara
ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছি –নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ৬, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন,বিএনপি-জামায়াত দুইদিনের ডাকা অবরোধকালীন সময় নড়াইল জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

সোমবার (৬ নভেম্বর) সকালে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল সদর থানা এলাকার মূল সড়ক সমূহ, তুলারামপুর, হাতিরবাগান, রূপগঞ্জ, পুরাতন বাস টার্মিনাল, চৌরাস্তা, মালিবাগ এবং মাদরাসা বাজার, লোহাগড়া থানার এড়েন্দা বাজার,লোহাগড়া,লক্ষীপাশা, লোহাগড়া সিএন্ড বি চৌরাস্তা মোড়, মুনসী আলাউদ্দীন মোড়, কালনা মধুমতি সেতুসহ এলাকায় পরিদর্শন করেন। তিনি নড়াইল বাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, দোকানপাট খোলা রাখবেন। আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। নড়াইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন নড়াইল জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।